২৪ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দিবস

স্বাধীনতা দিবসে সিলেট জেলা বিএনপির কর্মসূচি ঘোষণা

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২৪ মার্চ, ২০২৬ ৮:২১ অপরাহ্ন


মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ নানা কর্মসূচি ঘোষণা করেছে সিলেট জেলা বিএনপি। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় জিন্দাবাজার শহীদ প্লাজার সামনে সমবেত হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন দলটির নেতাকর্মীরা।

 

জেলা বিএনপি জানায়, এ কর্মসূচিতে জেলা কমিটির পাশাপাশি সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নেতারা অংশ নেবেন।

 

এ ছাড়া জেলা বিএনপির আওতাধীন সব উপজেলা, পৌরসভা ও ইউনিট পর্যায়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজ নিজ উদ্যোগে এসব কর্মসূচি বাস্তবায়ন করবে।

 

কর্মসূচি সফল করতে দল ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, বিএনপি, মহান স্বাধীনতা দিবস, কর্মসূচী ঘোষণা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ