সিলেটে হোটেল দখলকে কেন্দ্র করে হত্যার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ১
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৪ মার্চ, ২০২৬ ৭:২৯ অপরাহ্ন
সিলেটের শাহপরাণ (রহ.) থানা এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে প্রায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্যসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বর এলাকায় জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে এ অভিযান চালানো হয়।
পুলিশের দাবি, জব্দকৃত এসব অবৈধ ভারতীয় পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মনজুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন—বাদল মিয়া (৩৫), বিল্লাল (২৬), ইলিয়াস (৬০), রিফাত হোসেন (২০), ইকবাল হোসেন (৪০), সাকিদুল ইসলাম কাজেন (৩৫), রিয়াদ মিয়া (২৬), তাওসিফুজ্জামান মাহিন (১৯) ও রিফাত (২৬)। তাদের বাড়ি নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।
পুলিশ জানায়, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৪৪০ কেজি ভারতীয় জিরা, ৯০টি ডাভ সিরাম বার সাবান, ৬০টি হারমনি ফ্রুটি সাবান, ৮০ বোতল কেও কার্পিন অলিভয়েল, ৮৫ বোতল অলিভয়েল এবং ৫২০টি কিটক্যাট চকলেট। এসব পণ্যের মোট আনুমানিক মূল্য ২ লাখ ৭০ হাজার ১০০ টাকা।
অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সিলেট, ভারতীয় পণ্য জব্দ, আটক-গ্রেপ্তার