ব্যবসায়ীদের উন্নয়নে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: কয়েস লোদী
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ২৪ মার্চ, ২০২৬ ৭:১৪ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদল সিলেট জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় কমিটি। এতে বিশ্বনাথ উপজেলার একাধিক ক্রীড়া সংগঠক ও সাবেক খেলোয়াড় স্থান পেয়েছেন।
শুক্রবার (২০ মার্চ) সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক নিয়াজ মোর্শেদ ও সদস্যসচিব মোঃ জাহের পারভেজ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৭৫ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সাবেক জাতীয় ফুটবলার রেজাউল করিম রেহানকে আহ্বায়ক করা হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ক্রীড়া সংগঠক ও যুক্তরাজ্য প্রবাসী গুলজার খানকে। সদস্যসচিব হয়েছেন সাবেক ক্রিকেটার ইমতিয়াজ হোসেন তান্না এবং সদস্য (দপ্তরের দায়িত্বে) করা হয়েছে সাবেক খেলোয়াড় হাসান আলী বাদলকে।
কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম নাজ বলেন, এই কমিটি গঠনের মধ্য দিয়ে সিলেটের ক্রীড়াঙ্গনে প্রাণের স্পন্দন আসবে।
সিলেট, বিশ্বনাথ, বিএনপির ক্রীড়াদল সিলেট জেলা শাখা