টানা বৃষ্টিতে বাড়ছে সুরমা-কুশিয়ারার পানি
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২৩ মার্চ, ২০২৬ ৬:১৮ অপরাহ্ন
সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। একই সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২৩ মার্চ) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থেকে কখনো অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় এক বা দুই স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। রাতের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পেতে পারে।
আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৫ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় তা ছিল ৬৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় (২২ মার্চ সকাল ৬টা থেকে ২৩ মার্চ সকাল ৬টা পর্যন্ত) সিলেটে ৮ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়নি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৫১ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫ মিনিটে।
সিলেট, তাপমাত্রা, আবহাওয়া