০৪ মে ২০২৬

ধর্ম / ইসলাম

সিলেটে উৎসবের আমেজে পালিত হচ্ছে ঈদুল ফিতর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২১ মার্চ, ২০২৬ ১১:৩৯ পূর্বাহ্ন

ছবিঃ সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে ঈদের জামাতে মুসল্লিরা

উৎসবের আমেজে সিলেটে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবকে ঘিরে  উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

শনিবার (২১ মার্চ)  সকাল ৮টায় নগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় প্রধান ঈদ জামাত। এতে অংশ নেন লাখো মুসল্লি।

নামাজ শেষে খুতবা ও বিশেষ মুনাজাতে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও মুসাফাহায় মিলিত হন। এতে ঈদের আনন্দ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। ঈদগাহ ময়দানজুড়ে সৃষ্টি হয় এক অনন্য সৌহার্দ্যপূর্ণ পরিবেশ।

এছাড়াও নগরীর হযরত শাহজালাল (র.) মাজার মসজিদ, শাহপরান (রহ.) মাজার মসজিদ, আলীয়া মাদরাসা মাঠ, কুদরত উল্লাহ জামে মসজিদসহ বিভিন্ন মসজিদ ও খোলা মাঠে অনুষ্ঠিত হয় একাধিক ঈদের জামাত। প্রতিটি জামাতে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়।

এদিকে, ঈদকে ঘিরে সিলেটে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবীরাও দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।


শেয়ার করুনঃ

ধর্ম থেকে আরো পড়ুন

ঈদুল ফিতর, সিলেট, উৎসব

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ