২৭ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

চা-শ্রমিকদের মাঝে ক্লিন সিটির ‘৪ টাকায় ঈদ সামগ্রী’ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৮ মার্চ, ২০২৬ ৮:৪১ অপরাহ্ন


সিলেট নগরের শাহী ঈদগাহ এলাকার দলদলী চা-বাগানে চা-শ্রমিকদের জন্য ‘৪ টাকায় ঈদ সামগ্রী’ বিতরণ করেছে সামাজিক সংগঠন ক্লিন সিটি সিলেট।

 

বুধবার (১৮ মার্চ) বিকেলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ কার্যক্রমের আয়োজন করা হয়। ‘ঈদ নয় একলা একলা, ঈদ আনন্দ সবার মিলে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে চা-শ্রমিকদের মাঝে ন্যূনতম মূল্যে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও চক্ষু বিশেষজ্ঞ ডা. জাহিরুল ইসলাম অচিনপুরী। তিনি বলেন, ঈদের আনন্দ একা উপভোগ করার নাম সার্থকতা নয়, বরং সমাজের পিছিয়ে পড়া মানুষের সাথে আনন্দ ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ। ক্লিন সিটি সিলেটের এই ‘৪ টাকায় ঈদ সামগ্রী’ উদ্যোগটি কেবল সহায়তা নয়, বরং শ্রমিকদের আত্মসম্মান বজায় রেখে তাদের মুখে হাসি ফোটানোর একটি মহৎ প্রয়াস।


 সংগঠনের সভাপতি নাজিব আহমদ অপুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সিলেট ভয়েসের প্রকাশক সেলিনা আক্তার চৌধুরী, আনোয়ার ফাউন্ডেশন ইউকে বাংলাদেশের প্রতিনিধি লিমন আহমদ।


 এসময় উপস্থিত ছিলেন, ক্লিন সিটি সিলেটের সাধারণ সম্পাদক সুয়েব নেওয়াজ, অর্থ সম্পাদক আবু তাহের, আইটি ও মিডিয়া সম্পাদক জোবায়ের আহমেদ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিয়া বেগম, দপ্তর সম্পাদক নাসির উদ্দিন তানভীর, সহ- দপ্তর সম্পাদক সামিয়া রহমান মিতু, লজিস্টিক সম্পাদক ফাহিম আহমদ, সহ-লজিস্টিক সম্পাদক ইশতিয়াক মারুফ, সদস্য সাবের, আজিম আহমদ নাশিদ, রুবেল খান, শাহ রবিউল, রিফাতুল গনি, আলমগীর হোসেন, মোহাম্মদ রুম্মান, রুহুল আমিন, নাঈম, রাজু মিয়া, সাব্বির, জামি, ইঞ্জিনিয়ার কাওছার, সুরাইয়া, জান্নাত, অন্তু, শান্তা সাদিয়া বেগম, সিদ্দিকা প্রমুখ।


 আয়োজকরা জানান, অসহায় ও শ্রমজীবী মানুষেরা যেন কারো করুণা নয়, বরং নিজেদের সামর্থ্যে কেনাকাটার আনন্দ অনুভব করতে পারেন, সেজন্যই নামমাত্র ৪ টাকা মূল্যে এই সামগ্রী বিতরণের ব্যবস্থা করা হয়েছে।


 অনুষ্ঠানে ক্লিন সিটি সিলেট-এর অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক চা-শ্রমিক উপস্থিত ছিলেন। ৪ টাকা দিয়ে নিজ হাতে চা-শ্রমিক চাল, আলু, পেয়াজ, ডাল, তেল, ময়দা, লাচ্ছি, সেমাই, চিনি, দুধসহ ঈদের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য কিনে নেন। এসময় চা-শ্রমিকদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়। 


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

ক্লিন সিটি, ৪ টাকার ঈদ সামগ্রী বিতরণ, চা শ্রমিক, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ