২৭ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

সিলেটবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাও. হাবিবুর রহমান

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১৮ মার্চ, ২০২৬ ৮:৩১ অপরাহ্ন


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট-১ আসন, মহানগর ও সদর এলাকার সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান।

 

এক শুভেচ্ছাবার্তায় তিনি সবাইকে ‘ঈদ মোবারক’ জানিয়ে বলেন, দীর্ঘ ১ মাস সিয়াম সাধনা শেষে মুসলিম উম্মাহর দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। এবছর আমরা এমন সময় ঈদ উদযাপন করছি যখন ইরানে ইসরাইলী বর্বরতা চলছে। 

 

তিনি বলেন, হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন। ইরান-ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতিত মুসলমানরা আজ ঈদের প্রকৃত আনন্দ থেকে বঞ্চিত। ঈদের মোনাজাতে তাদের জন্য দোয়া করার আহ্বান জানান তিনি। 

 

মাওলানা হাবিবুর রহমান বলেন, ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যায়দীপ্ত কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় আর্তমানবতার কল্যানে কাজ করে যাচ্ছে। সামর্থবানদের উচিত ঈদ আনন্দে অসহায় মানুষের কল্যানে সহযোগিতার হাত প্রসারিত করা। যাতে তারাও ঈদের আনন্দে শামিল হতে পারে। 

 

তিনি আরও বলেন, মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে ব্যক্তিগত, সমাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করার মাধ্যমে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তি নিহিত রয়েছে। 

 

শেষে তিনি সবার জন্য শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

সিলেট, মাওলানা হাবিবুর রহমান, ঈদ শুভেচ্ছা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ