ওসমানীনগরে পথশিশুদের মাঝে তালামীযে ইসলামিয়ার ঈদের পোশাক বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১৮ মার্চ, ২০২৬ ৮:২১ অপরাহ্ন
সিলেট নগরবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বুধবার (১৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুভেচ্ছা জানান তিনি।
শুভেচ্ছাবার্তায় তিনি সবাইকে ‘ঈদ মোবারক’ জানিয়ে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে এসেছে। ঈদ আমাদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করুক এবং সকল ভেদাভেদ ভুলে একসাথে চলার অনুপ্রেরণা জোগাক—এটাই প্রত্যাশা।
সিসিক প্রশাসক বলেন, ঈদের আনন্দ কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সকল স্তরের মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে হবে। বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
নগর উন্নয়নের প্রসঙ্গ তুলে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য সিলেট গড়ে তুলতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ‘গ্রিন ও ক্লিন সিটি’ গড়তে নগরবাসীর সক্রিয় সহযোগিতা অপরিহার্য বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, সিলেটকে উন্নত ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। এই উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
শেষে তিনি সবার সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
শুভেচ্ছা বার্তা, সিসিক প্রশাসক, কাইয়ুম চৌধুরী, সিলেট, ঈদুল ফিতর