২৫ মে ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

১২ ঘণ্টা বৃষ্টিহীন, সিলেটে ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৭ মার্চ, ২০২৬ ১০:১১ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সিলেটে মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা কোনো বৃষ্টিপাত হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী ২৪ ঘণ্টায় ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। 

 

আবহাওয়া অফিস জানিয়েছে, এর আগে ১৬ মার্চ সকাল ৬টা থেকে ১৭ মার্চ সকাল ৬টা পর্যন্ত ১৬ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। তবে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নতুন করে কোনো বৃষ্টিপাত হয়নি।

 

এদিকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়া, বজ্রপাত এমনকি বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

 

আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

আবহাওয়া, বজ্রবৃষ্টির সম্ভাবনা, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ