ওসমানীনগরে পথশিশুদের মাঝে তালামীযে ইসলামিয়ার ঈদের পোশাক বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১৭ মার্চ, ২০২৬ ১০:০৯ অপরাহ্ন
হবিগঞ্জের বানিয়াচংয়ে মার্কাজ জামে মসজিদে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের অংশগ্রহণে মসজিদ প্রাঙ্গণ ভরে ওঠে।
মঙ্গলবার (১৭ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন। বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিসের আমির আল্লামা আব্দুল বাছিত আজাদ।
অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলামের উপজেলা সভাপতি মাওলানা শায়েখ মখলিছুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাবেক আহ্বায়ক লুৎফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনের নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বানিয়াচং ইমাম সমিতির সভাপতি কাজী মাওলানা আতাউর রহমান, জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, চিকিৎসক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
ইফতার মাহফিলে বক্তারা পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ, বানিয়াচং, ইফতার মাহফিল,