ওসমানীনগরে পথশিশুদের মাঝে তালামীযে ইসলামিয়ার ঈদের পোশাক বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১৭ মার্চ, ২০২৬ ৮:২৯ অপরাহ্ন
হবিগঞ্জে সুবিধাবঞ্চিত ছয় শতাধিক শিশু-কিশোরের মধ্যে ঈদের নতুন কাপড় বিতরণ করেছে তরুণদের সংগঠন তারুণ্য সোসাইটি। একই সঙ্গে আয়োজন করা হয় ‘একটি ঈদ ওদের জন্য’ ও ‘তারুণ্যের মেহেদী উৎসব’।
মঙ্গলবার (১৭ মার্চ) বেলা দুইটার দিকে বাডস হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক। তিনি বলেন, সকলকে নিয়ে আনন্দ ও খুশি ভাগাভাগির মধ্যেই ঈদের প্রকৃত মাহাত্ম্য নিহিত। সুস্থ সমাজ বিনির্মাণে তরুণ-তরুণীদের মধ্যে সুস্থ চিন্তা চেতনা ও কর্মের চর্চা করতে হবে। কিশোর অপরাধ নিয়ে যখন মাথামাথি সেখানে হবিগঞ্জের তরুণ-তরুণীদের এ উদ্যোগ প্রশংসনীয়।
সংগঠনের সভাপতি আবিদুর রহমান রাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি বৃন্দাবন কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ হবিগঞ্জ শাখার আহ্বায়ক কবি তাহমিনা বেগম গিনী, সদস্যসচিব তোফাজ্জল সোহেল এবং বাডস হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূর উদ্দিন জাহাঙ্গীর।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফয়েজ আহমেদ, মো. তারিফ, তাসকিয়া তাবাসসুম বৃষ্টি, নওরিন নুজহাত নিহা ও জাকিয়া শোভা। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি ওসমান গণি রুমি।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘তারুণ্যের মেহেদী উৎসব’। এতে অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্য থেকে সেরা মেহেদী ডিজাইনারদের পুরস্কৃত করা হয়।
হবিগঞ্জ, তারুণ্য সোসাইটি, জামা বিতরণ