২১ এপ্রিল ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে ২৪ ঘণ্টায় ৭১.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৫ মার্চ, ২০২৬ ১০:১২ অপরাহ্ন

ছবিঃ সড়কে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সিলেট ভয়েস

সিলেটে গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে। এ সময়ে জেলায় ৭১ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস। রোববার (১৫ মার্চ) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ১২ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

 

সিলেট আবহাওয়া অফিস জানায়, গতকাল শনিবার সকাল ৬টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত ৭১ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি বা বজ্রঝড় এবং দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

 

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, এ সময় সিলেট অঞ্চলে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস।

 

এদিকে সকাল ৯টায় সিলেটে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫২ শতাংশ, যা সন্ধ্যা ৬টায় বেড়ে দাঁড়ায় ৭৩ শতাংশে।

 

আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে সকাল ৬টায় এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট, আবহাওয়া, বৃষ্টি, তাপমাত্রা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ