০২ মে ২০২৬

দৈনন্দিন

বিশ্বম্ভরপুরে বালুবোঝাই ট্রাকসহ ভেঙে পড়ল সেতু

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৯ মে, ২০২৫ ৩:৪৫ অপরাহ্ন


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বালুবোঝাই ট্রাকসহ একটি বেইলি সেতু ভেঙে পড়েছে।

সোমবার (১৯ মে) ভোরে উপজেলার আনোয়ারপুর-নিয়ামতপুর সড়কের সজনার হাওর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সেতু ভেঙে যাওয়ায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে পথে চলাচলকারী যাত্রী ও চালকেরা দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়রা জানান, সীমান্ত নদী জাদুকাটা ও ধোপাজান থেকে অবৈধভাবে খনিজ বালু তোলা হচ্ছে। সেসব বালু বিশ্বম্ভপুরের নৌপথে রাখা বাল্কহেডে লোড করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়। চুরি করা খনিজ বালু ট্রাকযোগে সরিয়ে নেওয়ার সময় ভেঙে পড়া বেইলি সেতুটি ব্যবহার করা হতো।

বিশ্বম্ভরপুর থানার ওসি মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন, 'ঘটনার পর থেকে ট্রাকটির চালক, হেলপার ও শ্রমিক পালিয়ে গিয়েছেন'। 

সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, ‘অতিরিক্ত ওজন নিয়ে ট্রাকটি ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলো যার কারণে এটি ভেঙে পরেছে। ট্রাক সরানোর পর সেতুটি মেরামত করা হবে।’  


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ, বেইলি সেতু ভেঙে পড়া, বালুবোঝাই ট্রাক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ