১৫ জুন ২০২৬

সংগ্রাম-স্বাধীনতা / মুক্তিযুদ্ধ

স্বাধীনতার মাস

সংক্ষিপ্ত ঘটনাপঞ্জি: ‌‌১২ মার্চ, ১৯৭১

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১২ মার্চ, ২০২৬ ১২:৪১ পূর্বাহ্ন


  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে সব সরকারি, আধা-সরকারি ও বেসরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ব্যাংক বন্ধ থাকে। একই সঙ্গে সর্বত্র কালো পতাকা উত্তোলন অব্যাহত থাকে।


  • লাহোরে এক সংবাদ সম্মেলনে এয়ার মার্শাল আসগর আলী খান বলেন, ভাগ্য এক অদ্ভুত খেলা খেলছে—দোষ লাহোরের, কিন্তু গুলি চলছে ঢাকায়। তিনি বলেন, পূর্বাঞ্চলের মানুষ সমঅধিকার নিয়ে বাঁচতে চায়, পশ্চিম পাকিস্তানের দাস হয়ে থাকতে চায় না। এই সমস্যার একমাত্র সমাধান হলো শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করা।


  • ন্যাশনাল কমিটির সদস্য মোহাম্মদ জহিরউদ্দিন পাকিস্তান সরকারের দেওয়া উপাধি ত্যাগ করেন।


  • বগুড়ায় জেল ভেঙে ২৭ জন বন্দী পালিয়ে যায়। এ সময় গুলিবর্ষণের ঘটনায় একজন বন্দী নিহত হন এবং ১৫ জন আহত হন।


তথ্যসূত্র: মুক্তিযুদ্ধ জাদুঘর


শেয়ার করুনঃ

সংগ্রাম-স্বাধীনতা থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ