এতিম শিশুদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজীব
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১১ মার্চ, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন
বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া ও শুকরিয়া আদায় উপলক্ষে সিলেট মহানগরের ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) নগরের মারকাজ জামে মসজিদের দ্বিতীয় তলায় এ আয়োজন করা হয়।
২৫ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও মহানগর বিএনপির পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইকবাল কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।
২৫ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মশাহিদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, মহানগর বিএনপির সহসাধারণ সম্পাদক আবুল কালাম, সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রুজন, সহ-অর্থ সম্পাদক দিলোয়ার হোসেন রানা, দক্ষিণ সুরমা থানা বিএনপির আহ্বায়ক ডা. এনামুল হক ও সদস্যসচিব মকসুদ আহমদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে মিফতাহ সিদ্দিকী বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে এগিয়ে যাবে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শ ধারণ করে বিএনপি গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
ইফতার মাহফিল শেষে খালেদা জিয়া-র রুহের মাগফেরাত এবং তারেক রহমান-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, কৃষকদল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সিলেট, বিএনপি, ইফতার মাহফিল