১৮ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

সিলেটে ‘রোটারি ক্লাব অব সিলেট মিডটাউন’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১০ মার্চ, ২০২৬ ১০:০২ অপরাহ্ন


রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে  এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

 

ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান সেলীনা আক্তার চৌধুরীর সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন রিপসা টিম ডি ৬৫ এর ডেপুটি কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি শাহ জামাল আহমদ, রোটারিয়ান পিপি প্রফেসর সাখাওয়াত হোসেন আজাদ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন - রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এ মাসের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত করতে সবাইকে আহ্বান জানানো হয়।

 

এসময় উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মিয়া মোহাম্মদ রুস্তম, রোটারিয়ান পিপি আতিকুর রেজা চৌধুরী, রোটারিয়ান পিপি প্রফেসর মোঃ জাকির আলী, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান বাহা উদ্দিন বাহার, রোটারিয়ান মুসলেহ উদ্দিন খান ও রোটারিয়ান আবুল কামাল।

 

এছাড়াও উপস্থিত ছিলেন রোটারিয়ান আমিনুল ইসলাম, রোটারিয়ান মাহবুব আলম লস্কর, রোটারিয়ান জামিল মিয়া, রোটারিয়ান ফজল আহমদ সাগর, রোটারিয়ান অ্যাডভোকেট জুমারা জাহান চৌধুরী, রোটারিয়ান জান্নাতুল ফেরদৌস, রোটারিয়ান আয়েশা মনি, রোটারিয়ান ফাতেমা বেগম, রোটারিয়ান সুয়েব আহমদ অভি, রোটারিয়ান আনোয়ার হোসেন, সাংবাদিক সুবর্ণা হামিদ, শাকিলা ববি, দ্বোহা চৌধুরী, আহমেদ জামিল ও মোশাহিদ রাহাত প্রমূখ।

 

ইফতারের পূর্ব মুহুর্তে ক্লাবের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন রোটারিয়ান পিপি আতিকুর রেজা চৌধুরী। মুসলিম উম্মাহর ঐক্য, দেশ ও জাতির উন্নতি এবং বিশ্ব শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের পর উপস্থিত সবাই একসঙ্গে ইফতার করেন।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

রোটারি ক্লাব সিলেট মিডটাউন, সিলেট ইফতার মাহফিল, রমজান সিলেট খবর, জিন্দাবাজার সিলেট অনুষ্ঠান, রোটারিয়ান সভা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ