১৫ জুন ২০২৬

সংগ্রাম-স্বাধীনতা / মুক্তিযুদ্ধ

স্বাধীনতার মাস

সংক্ষিপ্ত ঘটনাপঞ্জি: ‌‌১০ মার্চ, ১৯৭১

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১০ মার্চ, ২০২৬ ১০:৩৭ পূর্বাহ্ন


  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে টানা দশম দিনের মতো সব সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বাংলাদেশের মানচিত্র সংবলিত বাংলাদেশের পতাকা প্রতিটি বাড়ির ছাদে উড়ছে; এমনকি রাজারবাগ পুলিশ লাইন, বিভিন্ন থানা, হাইকোর্ট এবং বিচারপতিদের বাসভবনেও বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছে।


  • ঢাকায় বঙ্গবন্ধু এক বিবৃতিতে বলেন, অফিস, ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ রাখার যে নির্দেশ তিনি দিয়েছেন, তা যথাযথভাবে পালন করা হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, এটি দেশকে সামরিক শাসনের কবলে রাখার এবং দেশে জরুরি পরিস্থিতি সৃষ্টি করার একটি ষড়যন্ত্র।


  • করাচিতে এক সংবাদ সম্মেলনে ন্যাপ প্রধান ওয়ালি খান সাংবাদিকদের জানান, তিনি ১৩ মার্চ শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে বাংলাদেশে যাবেন।


  • পিপলস পার্টির চেয়ারম্যান শেখ মুজিবুর রহমানের কাছে একটি টেলিগ্রাম/টেলিফোন বার্তা পাঠিয়ে দেশের করুণ অবস্থার কথা তুলে ধরেন। তিনি বলেন, দেশ গভীর অনিশ্চয়তার মধ্যে রয়েছে এবং দেশের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে উভয়েরই দায়িত্ব রয়েছে এবং দেশকে রক্ষার জন্য যা করা প্রয়োজন তা করতে হবে।


  • করাচিতে এয়ার মার্শাল আসগর খান বলেন, পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে। দেশকে বিচ্ছিন্ন হওয়া থেকে রক্ষা করতে এবং দেশের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে অনেক দায়িত্ব রয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তিনি আরও বলেন, এই মুহূর্তে ঢাকায় শেখ মুজিবুর রহমানই কার্যত সরকারের ভূমিকা পালন করছেন এবং তাঁর নির্দেশই মানা হচ্ছে। কেবল ক্যান্টনমেন্ট এলাকার ভেতরেই পাকিস্তানের পতাকা উড়ছে। সংখ্যাগরিষ্ঠ ভোটপ্রাপ্ত দলের কাছে ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত এ সমস্যার সমাধান সম্ভব নয়।


তথ্যসূত্র: মুক্তিযুদ্ধ জাদুঘর


শেয়ার করুনঃ

সংগ্রাম-স্বাধীনতা থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ