সিলেটে ভারতীয় চকলেটসহ গাড়ি জব্দ, আটক ৩
অপরাধ-বিচার
প্রকাশঃ ৯ মার্চ, ২০২৬ ৪:১৫ অপরাহ্ন
সিলেট নগরের শাহপরাণ (রহ.) থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সূত্রে জানা গেছে, রোববার (৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শাহপরাণ (রহ.) থানার সাদাটিকর আবাসিক এলাকার একটি সড়কে অভিযান চালানো হয়। এ সময় প্রিয়তমা নামের একটি বাসার সামনে থেকে সাব্বির আহমদ শাকিল (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার সাব্বির আহমদ শাকিল সিলেটের মোগলাবাজার থানার আলমপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম শাহ আলম এবং মায়ের নাম আমেনা বেগম।
এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মাদক অভিযান, শাহপরাণ থানা, ইয়াবাসহ গ্রেপ্তার, এসএমপি অভিযান, সিলেট সংবাদ