শাবিপ্রবিতে শিক্ষার্থীর নম্বর ছড়িয়ে হয়রানি, কর্মচারী আটক
অপরাধ-বিচার
প্রকাশঃ ৯ মার্চ, ২০২৬ ২:৪৫ অপরাহ্ন
সিলেট নগরের জালালাবাদ থানা এলাকায় ট্রাক থেকে ৯৫ বস্তা ভারতীয় অবৈধ জিরা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা জিরার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ১২ হাজার ৫০০ টাকা।
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সূত্র জানায়, রোববার (৮ মার্চ) জালালাবাদ থানার মইয়ারচর এলাকার বাদাঘাট–তেমুখী সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় পুলিশ। এ সময় একটি ট্রাক থামিয়ে তল্লাশি করলে ট্রাক থেকে ৯৫ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মো. রাশেদ আলী (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কুনকড়ি গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, জব্দ করা জিরার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ১২ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় জালালাবাদ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেট সংবাদ, জালালাবাদ থানা, ভারতীয় জিরা জব্দ, চোরাচালান, এসএমপি অভিযান