শাবিপ্রবিতে শিক্ষার্থীর নম্বর ছড়িয়ে হয়রানি, কর্মচারী আটক
অপরাধ-বিচার
প্রকাশঃ ৯ মার্চ, ২০২৬ ১:২৯ অপরাহ্ন
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় পৃথক ও বিশেষ অভিযানে অপহরণ, ছিনতাই, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক কারবার ও সন্দেহভাজনসহ আরও ৮২ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (৯ মার্চ) দুপুরে এসএমপির ফেসবুক পেজে প্রকাশিত তথ্য থেকে বিষয়টি জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, কোতোয়ালি মডেল থানা এলাকায় তাৎক্ষণিক অভিযানে অপহরণ ও মুক্তিপণ আদায়কারী একটি চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চাকু, কাঁচি ও লোহার পাইপ উদ্ধার করা হয়। অপহৃত একজনকে উদ্ধার করেছে পুলিশ।
এ ছাড়া নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ জন ছিনতাইকারী ও বিভিন্ন মামলার ৮ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে বিভিন্ন এলাকা থেকে মাদকসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মাদক কারবারি ও মাদকসেবী উভয়ই রয়েছেন।
এর আগে, গত শনিবার বিশেষ অভিযানে শতাধিক ছিনতাইকারীসহ ওয়ারেন্টভুক্ত আসামি, মাদককারবারি, মাদকসেবী, সন্দেহভাজন ব্যক্তি ও চোরাচালানকারী গ্রেপ্তার করে এসএমপির আওতাধীন ৬টি থানা। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়।
এদিকে মোগলাবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে প্রায় ১৪ লাখ ১২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় জিরা, ৪ হাজার ১১৬ পিস ভারতীয় মিলন ক্রিম এবং ১ হাজার ৮০০ পিস ভারতীয় মেহেদি জব্দ করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্তের স্বার্থে আরও চারজনকে আটক করা হয়েছে।
এ ছাড়া নগরীর বিভিন্ন এলাকা থেকে ২২ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। মেট্রোপলিটন অধ্যাদেশে ১১ জন, চুরির অভিযোগে একজন এবং অবৈধভাবে হকারি করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ, এসএমপি অভিযান, সিলেটে গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযান, অপহরণকারী গ্রেপ্তার