১৬ বছরের কমবয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে যুক্তরাজ্য
প্রবাস
প্রকাশঃ ৮ মার্চ, ২০২৬ ৫:৩২ অপরাহ্ন
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশী হাইকমিশনার আবিদা ইসলামের পাশাপাশি মেক্সিকোতে নিযুক্ত রাষ্ট্রদূত এম মুশফিকুল ফজল আনসারীসহ ৫ রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে প্রত্যাহার করেছে সরকার।
আজ রোববার (৮ মার্চ) মন্ত্রণালয় তাদেরকে সদর দপ্তরে বদলি করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার হিসেবে যুক্তরাজ্য, মেক্সিকো, পর্তুগাল, পোল্যান্ড, ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত যথাক্রমে আবিদা ইসলাম, এম মুশফিকুল ফজল আনসারী, ড. এম মাহফুজুল হক, মো. ময়নুল ইসলাম ও ড. মো. নাজমুল ইসলামকে প্রত্যাহার করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে অতিসত্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে স্থানীয় সময় শনিবার (৭ মার্চ) লন্ডনে উপস্থিত সাংবাদিকদের ‘একটি সুখবর আছে’ উল্লেখ করে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ‘লন্ডনে দায়িত্বরত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে দেশে প্রত্যাহার করা হয়েছে।’
তিনি বলেন, ‘যে হাইকমিশনার বিভেদমূলক আচরণ করে কমিটিকে (লন্ডনের বাংলাদেশ কমিউনিটির কমিটি) বিভক্ত করে রেখেছ, যে আওয়ামীকরণ করেছে হাইকমিশনকে, আওয়ামী লীগের ধান্দায় চলছে, কমিটির ধান্দা নাই, বাংলাদেশের স্বার্থ দেখে না, এই হাইকমিশনারকে প্রত্যাহার করা হয়েছে।’
যুক্তরাজ্য, মেক্সিকো, হাইকমিশনার, রাষ্ট্রদূত, মুশফিকুল ফজল আনসারী, আবিদা ইসলাম, প্রত্যাহার