০২ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

বিশ্বনাথে ছাত্রশিবিরের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধি, বিশ্বনাথ, সিলেট

প্রকাশঃ ৫ মার্চ, ২০২৬ ১০:৫১ অপরাহ্ন


সিলেটের বিশ্বনাথে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিশ্বনাথ পৌর শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৫ মার্চ) বাদ আসর পৌর শাখার সভাপতি মতিউর রহমান ইমনের সভাপতিত্বে এবং সেক্রেটারি জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম শাখার সভাপতি আবু জুবায়ের আহমদ।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির নিজাম উদ্দিন, বিশ্বনাথ পৌর জামায়াতের আমির আক্তার ফারুক এবং উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার ইমাদ উদ্দিন।

 

এছাড়াও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মতিউর রহমান, বিশ্বনাথ ছাত্রশিবির পশ্চিম শাখার সভাপতি শাহ হুশাহিন আহমদ, উত্তর শাখার সভাপতি সাঈদ আদনান এবং উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাহফুর রহমান বাবুল ও আব্দুল মুকসুদ আক্তারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

মাহফিলে বক্তারা রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।ইফতারের আগে উপস্থিত সকলে একযোগে ইফতার গ্রহণ করেন।

 


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

বিশ্বনাথ, ইফতার মাহফিল, সিলেট, ছাত্রশিবির

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ