জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ৫ মার্চ, ২০২৬ ১০:০৬ অপরাহ্ন
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সরকারি ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টায় উপজেলার ৪ নম্বর দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের খাদ্য সহায়তা কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ চাল বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১ হাজার ২ জন উপকারভোগীর মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবু মনসুর ডা. সাখাওয়াত হাসান জীবন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়; এটি সহমর্মিতা, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের অনন্য শিক্ষা দেয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই সরকারের এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, দেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতার পাশাপাশি জনগণের মৌলিক চাহিদা পূরণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহফুজুর রহমান মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), সমাজসেবা কর্মকর্তা, বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় বানিয়াচং উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
বানিয়াচং ভিজিএফ চাল বিতরণ, সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-২ এমপি, ঈদুল ফিতর সহায়তা, ভিজিএফ কর্মসূচি