০২ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

ইমজার নতুন কমিটি গঠন: সভাপতি রিপন, সম্পাদক আনিস

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:০৮ অপরাহ্ন


সিলেটে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সংগঠন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) ২০২৬ সালের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় সংগঠনের হলরুমে অনুষ্ঠিত কাউন্সিলে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।

 

নবনির্বাচিত কমিটিতে সভাপতি হয়েছেন মাহবুবুর রহমান রিপন। তিনি যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান ও দৈনিক যুগান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আনিস রহমান, তিনি এনটিভির স্টাফ ক্যামেরাপার্সন।

 

প্রথম সহসভাপতি হয়েছেন লিটন চৌধুরী, তিনি চ্যানেল এস-এর স্টাফ চিফ ক্যামেরাপার্সন। দ্বিতীয় সহসভাপতি নির্বাচিত হয়েছেন এস সুটন সিংহ, বৈশাখী টিভি-এর সিলেট প্রতিনিধি। সহসাধারণ সম্পাদক হয়েছেন মো. আমিনুল ইসলাম, তিনি সময় টেলিভিশন-এর প্রতিবেদক।

 

কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন এম আর টুনু তালুকদার, নাগরিক টিভি-এর সিলেট প্রতিনিধি। প্রচার, প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক হয়েছেন অপু বণিক, তিনিও সময় টেলিভিশন-এর প্রতিবেদক। ক্রীড়া ও পাঠাগার সম্পাদক নির্বাচিত হয়েছেন হাসান শিকদার সেলিম, নিউজ টুয়েন্টিফোর-এর ক্যামেরাপারসন।

 

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আশরাফুল কবির, তিনি যমুনা টিভি-এর ভিডিও জার্নালিস্ট ও ইমজার সদ্য সাবেক সভাপতি; সন্দীপন চক্রবর্তী শুভ, এখন টেলিভিশন-এর প্রতিবেদক; এবং আজমল আলী, বাংলাভিশন-এর ক্যামেরাপার্সন।

 

নবনির্বাচিত সভাপতি মাহবুবুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক আনিস রহমান সংগঠনকে আরও ঐক্যবদ্ধ, পেশাদার ও সদস্যকল্যাণমুখী করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

 

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাংবাদিক আল আজাদ, বাপ্পা ঘোষ চৌধুরী ও সাংবাদিক সেলিনা আক্তার চৌধুরী।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

ইমজা, সিলেট, কমিটি গঠন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ