০২ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

শ্রীমঙ্গল প্রেসক্লাবের ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৪৩ অপরাহ্ন


মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও মো. মুজিবুর রহমান চৌধুরী এমপি-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গল শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ইসলাম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্রীমঙ্গল।

 

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াহিদুজ্জামান রাজু, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল); মহিবুল্লাহ আকন, সহকারী কমিশনার (ভূমি); জহিরুল ইসলাম মুন্না, অফিসার ইনচার্জ, শ্রীমঙ্গল থানা; মো. আব্দুর রাজ্জাক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত); মো. দুরুদ আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য; বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলা শাখার আমীর মো. ইসমাইল হোসেন ও সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল; শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক মো. শামীম আহমেদ-সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

 

ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, আত্মসংযম, সহনশীলতা ও পারস্পরিক সম্প্রীতির চেতনা ধারণ করে সকল ভেদাভেদ ভুলে এলাকার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধান অতিথি তাঁর বক্তব্যে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন এবং উন্নয়ন কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

 

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয় এবং অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

শ্রীমঙ্গল, ইফতার মাহফিল, সংবর্ধনা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ