০২ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

শান্তিগঞ্জে ইনাতনগর ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আত্মপ্রকাশ

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ২:১০ অপরাহ্ন


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে ‘ইনাতনগর ওয়েলফেয়ার অর্গানাইজেশন’ নামে একটি সামাজিক ও সেবামূলক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ইনাতনগর গ্রামের পূর্ব মাঠে আয়োজিত এক সভায় দুই বছর মেয়াদি ১৪ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

কমিটিতে নেওয়াজ আহমেদকে সভাপতি, খালেদ আহমদকে সহ-সভাপতি এবং নাসির আলীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক শহিবুর রহমান, অর্থ সম্পাদক আবিদুল হক, প্রচার সম্পাদক ওবায়দুল্লাহ এবং দপ্তর সম্পাদক হিসেবে রুহুল আমিন দায়িত্ব পেয়েছেন।

 

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ, সেলিম মিয়া, আছির আলী, আলী হোসেন, জাবির মিয়া, শফিক মিয়া ও আব্দুল আলী।

 

সভায় শেষে সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

ইনাতনগর ওয়েলফেয়ার অর্গানাইজেশন, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ, সামাজিক সংগঠন, কমিটি ঘোষণা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ