০৫ জুন ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:৫৮ অপরাহ্ন


সিলেটসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর এ ভূ-কম্পন অনুভূত হয়।

সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরা জেলার আশাশুনি  উপজেলা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। 

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওযাবিদ মো. আব্দুল মুঈদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ভূমিকম্প মাঝারি ধরনের। সাতক্ষীরার আশাশুনিতে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। এটি ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ১৮৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

ভূমিকম্প, সিলেট, বাংলাদেশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ