০২ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

জকিগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল

প্রতিনিধি, জকিগঞ্জ, সিলেট

প্রকাশঃ ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:১৫ অপরাহ্ন


জকিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে লেখক, সাংবাদিক, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার গুণীজনদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জকিগঞ্জ প্রেসক্লাবের নিজস্ব ভবনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।


প্রেসক্লাব সভাপতি এখলাছুর রহমানের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৫ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মাওলানা মুফতি আবুল হাসান। ইফতার-পূর্ব আলোচনায় তিনি বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক।” সমাজে ন্যায়, সত্য ও জনস্বার্থ রক্ষায় সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য বলে তিনি উল্লেখ করেন।


প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, জকিগঞ্জ অঞ্চলে নদীভাঙন একটি মারাত্মক সমস্যা। নদীভাঙন প্রতিরোধে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি এলাকার স্বাস্থ্যসেবার উন্নয়নে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। 


বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাব্বির আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, জকিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আহমদ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ছারওয়ার হোসাইন, উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা ফয়জুর রহমান, ইসলামি আন্দোলন জকিগঞ্জ উপজেলা সেক্রেটারী মাওলানা জয়নুল ইসলাম,  খেলাফত মজলিস পৌর সভাপতি মাওলানা আব্দুস সালাম, জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ওসি তদন্ত সুজন মিয়া, বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট কাওছার রশীদ বাহার ও সাংবাদিক আহসান হাবীব প্রমুখ।


অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল খায়ের চৌধুরী, সভাপতি এখলাছুর রহমান, সহ সভাপতি শ্রীকান্ত পাল, সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আলম লস্কর, সহ সাধারণ সম্পাদক মাসুদ তরফদার, কোষাধ্যক্ষ কে এম মামুন, অফিস সম্পাদক ওমর ফারুক, প্রচার ও প্রকাশনা  সম্পাদক ইউনুস আলী, ক্রীড়া সম্পাদক আবু বক্কর মোঃ ফয়সল, নির্বাহী সদস্য রহমত আলী হেলালী, আল হাসিব তাপাদার, নবাগত সদস্য কয়েস আহমদ ও এমএ ওয়াহিদ চৌধুরী। 


অনুষ্ঠানে জকিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে নব নির্বাচিত সংসদ সদস্যকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে  মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘটে।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

ইফতার মাহফিল, জকিগঞ্জ, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ