জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ন
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জামায়াত দারিদ্রমূক্ত স্বনির্ভর জাতি গঠন করতে চায়। সমাজের প্রতিটি স্তরে ইনসাফ প্রতিষ্ঠা চায়। যাকাতভিত্তিক অর্থব্যবস্থা নিশ্চিত করতে পারলে সমাজ থেকে দারিদ্র্য দূর করা সম্ভব হবে।
তিনি বলেন, সমাজের হতদরিদ্র মানুষেরা আমাদেরই আপনজন। সামর্থবানদের উপর তাদের হক রয়েছে। যথাযথভাবে তাদের হক আদায় করা মুমিনের কাজ। গরীব সারা জীবন গরীব থাকবে এটা ইসলামের শিক্ষা নয়। তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হবে। এজন্য প্রয়োজন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বনির্ভরতার সুযোগ দেয়া। আর স্বনির্ভরতা সৃষ্টির লক্ষ্যে সিলেট মহানগর জামায়াতের ছাগল বিতরণ একটি মহৎ উদ্যোগ। আমরা সবসময় মানবতার কল্যাণে কাজ করতে চাই। দরিদ্র মানুষের হক তাদের কাছে ফিরিয়ে দিতে চাই।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর মিরাবাজার এলাকায় জনকল্যাণ তহবিল থেকে দারিদ্র বিমোচনের লক্ষ্যে হত দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণকালে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, আজকে ছাগল বিতরণের মাধ্যমে কিছু ভাইয়ের কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে। তারা হালাল রুজির মাধ্যমে পরিবারের ভরণপোষন চালিয়ে যেতে পারবেন। এর মাধ্যমে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশ্বস্ত হবে।
মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত ছাগল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সদর উপজেলা আমীর নাজির উদ্দিন প্রমূখ। ছাগল বিতরণ শেষে উপস্থিত সবাইকে নিয়ে বিশেষ মোনাজাত করা হয়।
সিলেট জামায়াত, ছাগল বিতরণ, দারিদ্র্য বিমোচন, যাকাতভিত্তিক অর্থব্যবস্থা, মিরাবাজার