সিলেটে চোর ধরতে কুকুর পালনের পরামর্শ দিলেন পুলিশ কমিশনার
দৈনন্দিন
প্রকাশঃ ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১:৩৬ অপরাহ্ন
দেশের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর–এর ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৬।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, এটি একটি মৃদু ভূমিকম্প। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভারতের সিকিম রাজ্যে।
তবে সিলেটে এই ভুমিকম্প অনুভূত হওয়ার কোনো খবর পাওয়া যায় নি। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন
তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্প, সিকিম, সিলেট ভূমিকম্প, আবহাওয়া অধিদপ্তর, রিখটার স্কেল