জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, বেগম খালেদা জিয়াকে স্মরণ করে আমরা সকল রোজাদার ব্যক্তিদের কিছু খেদমত করার সুযোগ পাচ্ছি।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা খালেদা জিয়া-এর জন্য আল্লাহর দরবারে জান্নাতের উচ্চ মুকাম প্রার্থনা করছি।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) নগরীর শিবগঞ্জ লামাপাড়ায় গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি পবিত্র রমজান মাসে মহান আল্লাহর কাছে সকল রোজাদারের গুনাহ মাফের দোয়া কামনা করেন।
এ সময় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
মিফতা সিদ্দিকি, বিএনপি, ইফতার বিতরণ