০৪ মার্চ ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

শাবিপ্রবি প্রেসক্লাবের নতুন সভাপতি নোমান, সাধারণ সম্পাদক নুর আলম

প্রতিনিধি, শাবিপ্রবি

প্রকাশঃ ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:২৩ অপরাহ্ন

ছবিঃ নোমান ফয়সাল ও নুর আলম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২১তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নোমান ফয়সাল ও সাধারণ সম্পাদক হয়েছেন বিডিনিউজ২৪ডটকম-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নুর আলম।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত শাবিপ্রবি প্রেসক্লাব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর বিকাল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিমের উপস্থিতিতে প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. ইফতেখার আহমেদ। 

কমিটিতে নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি সৈকত মাহাবুব (বাংলাদেশ বুলেটিন), যুগ্ম সম্পাদক সাগর হোসেন শুভ্র (দৈনিক ইত্তেফাক), কোষাধ্যক্ষ সাগর হোসেন জাহিদ (জাগো নিউজ২৪) এবং দপ্তর সম্পাদক মো. মোফাজ্জল হক  (বাংলাদেশ প্রতিদিন)। 

এছাড়া কার্যকরী সদস্য-১, কার্যকরী সদস্য-২, কার্যকরী সদস্য-৩ হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মো. ইকবাল হোসাইন (দৈনিক নয়া দিগন্ত), মাঈন উদ্দিন (দৈনিক আমার দেশ) এবং নাদির আহমেদ (দৈনিক জনকণ্ঠ)।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সিলেট, শাবিপ্রবি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কমিটি গঠন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ