২০ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / নগরজীবন

ব্যবসায়ী-নিরাপত্তাকর্মীদের সচেতনভাবে দায়িত্ব পালনের আহ্বান এসএমপি কমিশনারের

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশঃ ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ন


আইন–শৃঙ্খলা পরিস্থিতি আরও গতিশীল রাখতে ব্যবসায়ীদের পাশাপাশি মার্কেটের নিরাপত্তাকর্মীদের সচেতনভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আবদুল কুদ্দুস চৌধুরী।

 

তিনি বলেন, মানুষের জানমাল নিরাপত্তায় প্রশাসন সুনামের সাথে কাজ করে যাচ্ছে। আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। 

 

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর হাসান মার্কেটে আইন–শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে মার্কেটের নিরাপত্তাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের লক্ষ্যে লাঠি ও বাঁশি বিতরণ কর্মসূচির উদ্বোধনও করেন তিনি।

 

পুলিশ কমিশনার বলেন, একটি এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী সমাজ ও মার্কেট সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসময় তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার জন্য ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

 

হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো. রইছ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল জাকির ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল।

 

বক্তব্য রাখেন মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক, সিটি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি নুর আহমদ, সাধারণ সম্পাদক আতাউর রহমান রজব, রাজা জি.সি. মার্কেট সমিতির সভাপতি আব্দুস সালাম খান সোহেল, সাধারণ সম্পাদক মো. জাবেদ কাদের, হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি সামছুল আলম, পুরান হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ, হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সহ সভাপতি হাজী বেলাল আহমদ, সহ সাধারণ সম্পাদক মোঃ সাহেদ বকস প্রমুখ। এছাড়া বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ