২৪ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দিবস

স্কাউট কার্যক্রম সম্প্রসারণের আহ্বান মৌলভীবাজারের জেলা প্রশাসকের

প্রতিনিধি, মৌলভীবাজার

প্রকাশঃ ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ২:৫৭ অপরাহ্ন


বিশ্ব স্কাট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল-এর জন্মদিন উপলক্ষে মৌলভীবাজারে পালিত হয়েছে বিপি দিবস। জেলা স্কাউটসের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে শহরের প্রধান সড়কগুলোতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে কাব, স্কাউট ও রোভার স্কাউট সদস্যরা অংশ নেন। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। এ সময় জেলা স্কাউটসের কমিশনারবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, স্কাউট আন্দোলন তরুণ প্রজন্মকে শৃঙ্খলা, মানবতা ও নেতৃত্বের আদর্শে গড়ে তোলে। দেশের প্রতিটি বিদ্যালয়ে স্কাউট কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে আমরা দায়িত্বশীল নাগরিক তৈরি করতে পারি।” তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে স্কাউটিং কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

আলোচনা সভা ছাড়াও দিবসটি উপলক্ষে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের অন্যান্য জেলার মতো মৌলভীবাজারেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিপি দিবস।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

স্কাউট, মৌলভীবাজার, লর্ড ব্যাডেন পাওয়েল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ