সিলেটে সড়কে প্রাণ হারানো ৮ মরদেহ বহনে অ্যাম্বুলেন্স সহায়তা দিল এসনিক
দৈনন্দিন
প্রকাশঃ ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ১:২৫ অপরাহ্ন
সিলেট নগরীর সোবহানীঘাটে ইবনে সিনা হাসপাতালে অন্য রোগীর চিকিৎসাপত্র ব্যবহার করে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের স্বজনদের দাবি ভুল অ্যানেসথেসিয়া প্রয়োগের কারণে রোগীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতভর সিলেটের ইবনে সিনা হাসপাতালে উত্তেজনা বিরাজ করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে এবং রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বোর্ড মিটিং বসেছে বলে জানা গেছে।
জানা যায়, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাসিন্দা কামাল উদ্দিন পিত্তথলি পাথর অপারেশনের জন্য গেল শুক্রবার ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন। শনিবার রাত ১১টার দিকে অপারেশন করার কথা ছিলো সার্জারি চিকিৎসক আহমদ নাসিম হাসান লাভলুর। কিন্তু অপারেশনের আগে রাত ৯টার দিকে অ্যানেসথেসিয়া চিকিৎসক লিটন স্বজনদের জানান, রোগীর ব্রেনে টিউমারসহ অন্যান্য শারিরীক জটিলতা রয়েছে। রোগীর অবস্থা ভালো না। এ কথা শুনে স্বজনরা হতভম্ব হয়ে পড়েন এবং কামাল উদ্দিনের এসব সমস্যা নেই বলে নিশ্চিত করেন। এসময় রোগীর মেয়ে দেখতে পান অ্যানেসথেসিয়া চিকিৎসকের হাতে কামাল উদ্দিন নয়, ময়না মিয়া নামের এক রোগীর বেশ কিছু রিপোর্ট। এসময় তিনি বলেন, ‘এগুলো আমার আব্বার রিপোর্ট নয়, অন্যজনের।’
এ কথা বলার সঙ্গে সঙ্গে লিটনসহ অ্যানেসথেসিয়া দায়িত্বে যারা ছিলেন তারা রিপোর্টগুলো দ্রুত লুকিয়ে ফেলেন এবং রোগীর স্বজনদের ‘এগুলো আপনাদের দেখার বিষয় নয়’ বলে ধমকান ও অসৌজন্যমূলক আচরণ করেন। এসময় রোগীর স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে সার্জারি চিকিৎসক আহমদ নাসিম হাসান লাভলু ঘটনাস্থলে এসে রোগীর স্বজনদের শান্ত করেন এবং কামাল উদ্দিনের শারীরিক অবস্থা ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে অপারেশন করে ফেলবেন বলে জানান।
কিছুক্ষণ পরেই স্বজনদের কিছু না জানিয়ে কামাল উদ্দিনকে হুইল চেয়ারে করে অস্বাভাবিক অবস্থায় অপারেশন থিয়েটার থেকে বের করে নিয়ে যেতে যান হাসপাতালের স্টাফরা। এসময় কামাল উদ্দিনের ছেলে তাকে দেখে চিনে ফেলেন এবং তাঁর শারীরিক অবস্থা এমন কেন জিজ্ঞেস করেন। কিন্তু সংশ্লিষ্টরা কোনো উত্তর না দিয়ে জানান কামাল উদ্দিন মৃত্যুবরণ করেছেন।
এ খবর জানতে পেরে কামাল উদ্দিনের ছেলে-মেয়ে ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। এ ঘটনায় ইবনে সিনা হাসপাতালে রাতভর উত্তেজনা বিরাজ করে।
এ বিষয়ে সিলেট ইবনে সিনা হাসপাতালের এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ ওবায়দুল হক বলেন, ‘ওই রোগীর স্বজনদের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এখন এ বিষয়ে বোর্ড মিটিং চলছে।’
চিকিৎসকের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হবে এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ ওবায়দুল হক বলেন, ‘এটি আসলে বোর্ড মিটিংয়েই সিদ্ধান্ত হবে, আমি বলতে পারছি না।’
সিলেট, ইবনে সিনা হাসপাতাল, রোগী, মৃত্যু