শ্রীমঙ্গলে নবদম্পতিকে ‘অকটেন’ দিলেন বন্ধুরা
দৈনন্দিন
প্রকাশঃ ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৩০ অপরাহ্ন
যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে সুনামগঞ্জের জগন্নাথপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাত, আলোচনা সভা এবং নবনির্বাচিত সংসদ সদস্য কয়ছর এম আহমেদকে সংবর্ধনা দেওয়া হয়।
একুশের প্রথম প্রহরে শুক্রবার রাত ১২টা ১ মিনিটে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কয়ছর এম আহমেদের পক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহর নেতৃত্বে উপজেলা প্রশাসন ও পুলিশ শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। পর্যায়ক্রমে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নবনির্বাচিত সংসদ সদস্য কয়ছর এম আহমেদ। অনুষ্ঠানে তিনি সস্ত্রীক উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও বরকত উল্লাহ ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংসদ সদস্যকে সংবর্ধনা দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন, সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা শীমুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল্লাহ খালেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, বিএনপি জেলা নেতা অ্যাডভোকেট রেজাউল করিম শাহিন, কলকলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সুনুসহ অনেকে।
শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, একুশে ফেব্রুয়ারি, ভাষা আন্দোলন