হাউসবোট ও নৌ-শ্রমিকদের হাতাহাতি, নদীতে পড়ে যুবকের মৃত্যু
দৈনন্দিন
প্রকাশঃ ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:৫৭ অপরাহ্ন
মহান একুশে ফেব্রুয়ারিকে ঘিরে এবারও বিশেষ কর্মসূচি পালন করেছে সাংস্কৃতিক সংগঠন শ্রুতি। দিনের শুরুতেই ছিল বর্ণমালা নিয়ে প্রতীকী শোভাযাত্রা, সঙ্গে গান ও কবিতার পরিবেশনা।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ২০২৬ ভোরের আলো ফুটতেই নগ্ন পায়ে অংশগ্রহণকারীরা বাংলা অক্ষর হাতে নিয়ে পথে নামেন। একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারা নগরীর বিভিন্ন সড়ক ঘুরে শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পুরো আয়োজনে নতুন প্রজন্মের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
শোভাযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীরা ভাষা আন্দোলনের ইতিহাস স্মরণ করেন। তাঁদের কণ্ঠে ধ্বনিত হয় ভাষার অধিকারের সংগ্রামের কথা। বক্তারা বলেন, আত্মত্যাগের বিনিময়ে অর্জিত মাতৃভাষার মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন শ্রুতির সদস্যসচিব সুকান্ত গুপ্ত। অর্চিতা ভট্টাচার্য ও ঐশ্বর্যা কুন্ডু শ্রেয়ার সঞ্চালনায় পরিবেশিত হয় দেশাত্মবোধক গান ও কবিতা। অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক ও প্রগতিশীল সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনায় বক্তারা উল্লেখ করেন, একুশে ফেব্রুয়ারি কেবল একটি তারিখ নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের প্রতীক। ভাষার মর্যাদা রক্ষার লড়াই বিশ্বব্যাপী মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার পথ দেখিয়েছে। সেই ইতিহাসকে স্মরণ করে তারা নতুন প্রজন্মকে ভাষা ও সংস্কৃতির প্রতি আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে শ্রুতি আবারও তুলে ধরেছে বাংলা বর্ণমালা শুধু অক্ষর নয়, এটি একটি জাতির অস্তিত্ব ও আত্মমর্যাদার প্রতীক।
সিলেট, শ্রুতি, শোভাযাত্রা, একুশে ফেব্রুয়ারি