১০ জুন ২০২৬

দৈনন্দিন / দিবস

সিলেটের প্রথম শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:৫৩ অপরাহ্ন


একুশের দুপুরে সিলেটের প্রথম শহিদ মিনার হিসেবে পরিচিত ‘৮ই’-তে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। পরিবেশ ও ঐতিহ্য নিয়ে কাজ করা দুটি সংগঠন বেলা ১২টায় এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

সিলেট-তামাবিল সড়কের পাশে সিলেট সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহিদ মিনারটিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেট শাখা এবং পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট, সিলেটের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন ‘৮ই’-এর অন্যতম প্রতিষ্ঠাতা ও নকশাবিদ হায়দার হোসেন চৌধুরী (মুক্তা), ধরা সিলেট শাখার আহ্বায়ক ডা. মোস্তফা শাহজামান চৌধুরী (বাহার) ও সদস্যসচিব আব্দুল করিম কিম।

এ ছাড়া অর্কিড সোসাইটি সিলেটের সাবেক সভানেত্রী শিরিন চৌধুরী, সুপ্রিম কোর্টের আইনজীবী সুদীপ্ত অর্জুন ও গোলাম সোবহান চৌধুরী, সামাজিক সংগঠক অরূপ শ্যাম বাপ্পী ও রেজাউল কিবরিয়া (লিমন), গণমাধ্যমকর্মী রোমেনা বেগম রোজী, পরিবেশকর্মী সোহাগ তাজুল আমিন এবং নাট্যকর্মী নাহিদ পারভেজ বাবুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সিলেট সরকারি কলেজের সীমানার ভেতরে দুই ফুট উঁচু কালো বেদীর ওপর নির্মিত হয়েছে এই সাদামাটা স্থাপনাটি। বেদীর উত্তর প্রান্তে লাল-কালো রঙে সিমেন্টের প্রলেপে তৈরি করা হয়েছে সংখ্যা ‘৮’ ও বাংলা অক্ষর ‘ই’। ‘৮ই’ নামের এই শহিদ মিনারটিই সিলেটে ভাষা আন্দোলন ও ভাষাশহীদদের স্মরণে নির্মিত প্রথম শহিদ মিনার হিসেবে পরিচিত।

১৯৬৭ সালে ২১ ফেব্রুয়ারি সামনে রেখে সিলেট সরকারি কলেজ ক্যাম্পাসে এটি নির্মাণ করা হয়। সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই স্থাপনাটি এখনো ভাষা আন্দোলনের স্মৃতি বহন করছে। একুশে ফেব্রুয়ারিতে এখানে প্রতিবছর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, শহিদ মিনার, দিবস

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ