সিলেটে চোর ধরতে কুকুর পালনের পরামর্শ দিলেন পুলিশ কমিশনার
দৈনন্দিন
প্রকাশঃ ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:৫৭ পূর্বাহ্ন
মৌলভীবাজারে পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে মৌলভীবাজার–শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়কর শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন-কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের কালেঙ্গা গ্রামের বসিন্দা সিএনজিচালিত অটোরিকশাচালক আলী নুর (৩৫), মৌলভীবাজার শহরের দরগা মহল্লা এলাকার বাসিন্দা রুবেল মিয়া (৩০) ও রেহান মিয়া (২৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ দুজন নিহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত আরও একজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
মৌলভীবাজার, পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, নিহত