০৪ মে ২০২৬

দৈনন্দিন

শাল্লায় প্রাথমিক শিক্ষক সমিতি গঠন

প্রতিনিধি, শাল্লা, সুনামগঞ্জ

প্রকাশঃ ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ন


সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ে এক সভায় কমিটি গঠন করা হয়।

ডুমরা রশিক লাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকেশ চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকল শিক্ষকের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে বাহাড়া ইউনিয়নের প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার দাস কে সভাপতি এবং শাল্লা ইউনিয়নের সহদেবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ্ত কুমার দাস কে সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া মির্জাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক এবং সীমেরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির মিয়া কে অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, শাল্লা, কমিটি গঠন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ