০৪ মে ২০২৬

দৈনন্দিন

সরকারি শিশু পরিবারের বাসিন্দারা আমাদের সন্তানের মতো: ডিসি সারওয়ার

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:০৭ অপরাহ্ন


সিলেটের ডেপুটি কমিশনার (ডিসি) মো. সারওয়ার আলম বলেছেন, সরকারি শিশু পরিবারের বাসিন্দারা আমাদের সন্তানের মতো। তারা সমাজেরই অংশ।

 

তিনি বলেন, তাদের জীবনমান উন্নয়ন ও সুশিক্ষায় শিক্ষিত করে মানবসম্পদে রূপান্তর করতে হবে। তারা প্রকৃত মানুষ হয়ে দেশের জন্য অবদান রাখবে বলে আমার বিশ্বাস। এজন্য সরকার তাদের সহযোগিতা করতে অঙ্গীকারবদ্ধ।

 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট নগরের রায়নগর এলাকায় সরকারি শিশু পরিবার (বালিকা) রায়নগরে এতিম শিশুদের সঙ্গে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

জেলা সমাজসেবা কার্যালয়, সিলেটের উপপরিচালক মো. আব্দুর রফিকের সভাপতিত্বে ও উপতত্ত্বাবধায়ক জাহানারা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

 

এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলামিস্ট ও সাংবাদিক আফতাব চৌধুরী, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হক, প্রবেশন অফিসার তমির হোসেন চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল–এর সমাজসেবা কর্মকর্তা মুনতাকা চৌধুরী, সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী ও গুলজার আহমদ প্রমুখ।

 

ইফতার মাহফিলে কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন সরকারি শিশু পরিবার (বালিকা) রায়নগরের প্রধান ক্বারি ও কোরআন প্রশিক্ষক মাওলানা আতাউর রহমান।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেটের ডিসি, সারওয়ার আলম, সিলেট, শিশুপ্রেম

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ