জগন্নাথপুরে উপবৃত্তির প্রলোভনে মাদরাসাছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা
দৈনন্দিন
প্রকাশঃ ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১:৩০ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের (৩০) মৃত্যু হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে উপজেলার ফুলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে স্থানীয় লোকজন সড়কের পাশে একটি দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও চালকের নিথর দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, সড়কে সিলেট-ল ১২-৭১৬৪ নম্বরের একটি মোটরসাইকেল পড়ে ছিল। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, নিহতের পরিচয় শনাক্তে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
সিলেট, গোলাপগঞ্জ, সড়ক দুর্ঘটনা, মৃত্যু