সিলেটে চোর ধরতে কুকুর পালনের পরামর্শ দিলেন পুলিশ কমিশনার
দৈনন্দিন
প্রকাশঃ ১৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৩১ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে সড়ক দুর্ঘটনায় এক ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মামার দোকান-মোহাম্মদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
নিহত ওই শিশু (৭) ওসমানীনগর উপজেলার কাশিপাড়া এলাকার খাইরুল ইসলামের ছেলে। তারা জাফলংয়ে মোহাম্মদপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ওই শিশু রাস্তা পাড় হচ্ছিলো। এ সময় হঠাৎ করে এসে একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
সড়ক দুর্ঘটনা, গোয়াইনঘাট, জাফলং