১৮ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

বিশ্বনাথে সাংবাদিকদের সম্মানে প্রবাসীদের নৈশভোজ

প্রতিনিধি, বিশ্বনাথ, সিলেট

প্রকাশঃ ১৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:২২ অপরাহ্ন


প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সম্মানে প্রীতি নৈশভোজের আয়োজন করেছেন যুক্তরাজ্যপ্রবাসী দুই ব্যক্তি। তাদের উদ্যোগে নির্বাচন-পরবর্তী এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বিশ্বনাথ পৌর শহর–এর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিশ্বনাথের তিনটি সাংবাদিক সংগঠনের সদস্যরা অংশ নেন।

 

নৈশভোজের আগে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় প্রবাসী শাহাবুদ্দিন ও রুহেল মিয়া সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও জনকল্যাণে তাদের সাহসী ভূমিকার প্রশংসা করেন। তারা বলেন, প্রবাসে থাকলেও দেশের প্রতি দায়বদ্ধতা এবং সাংবাদিকদের সাথে সৌহাদ্যর্পূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যেই এই ক্ষুদ্র আয়োজন করেন। সাংবাদিকরা সমাজের দর্পণ ও তাদের সম্মানে এমন আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আমরা সাংবাদিকদের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই।

 

উপস্থিত সাংবাদিকেরা এ সৌজন্যমূলক উদ্যোগের জন্য প্রবাসী দুই উদ্যোক্তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। নৈশভোজ শেষে প্রবাসী ও সাংবাদিকদের মধ্যে প্রাণবন্ত আড্ডা ও মতবিনিময় হয়।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

নৈশভোজ, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ