২১ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

জকিগঞ্জে টমটমের ধাক্কায় অবসরপ্রাপ্ত অফিস সহকারীর মৃত্যু

প্রতিনিধি, জকিগঞ্জ, সিলেট

প্রকাশঃ ১৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০৭ পূর্বাহ্ন


সিলেটের জকিগঞ্জে ব্যাটারিচালিত টমটমের ধাক্কায় মো. ফখরুল ইসলাম তেরা মিয়া (৬৮) নামের এক অবসরপ্রাপ্ত অফিস সহকারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
 ‎
নিহত ফখরুল ইসলাম জকিগঞ্জ পৌর এলাকার গন্ধদত্ত গ্রামের মৃত আব্দুশ শুক্কুর মিয়ার ছেলে। তিনি জকিগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের অবসরপ্রাপ্ত অফিস সহকারী ছিলেন।
 ‎
নিহতের ছেলে সাঈদুর রহমান সাঈদ জানান, সোমবার বিকেলে তাঁর বাবা জকিগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে শেওলা-জকিগঞ্জ সড়কের আনন্দপুর এলাকায় একটি ব্যাটারিচালিত টমটম তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। 
 ‎
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই সন্ধ্যা প্রায় ছয়টার দিকে পথেই তাঁর মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় মামলা করা হবে না বলে জানিয়েছেন স্বজনেরা।
 ‎
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনায় আহত হয়ে সিলেটে চিকিৎসায় যাওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে এমন খবর পেয়েছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জকিগঞ্জ, সিলেট, সড়ক দুর্ঘটনা, মৃত্যু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ