১৩ মার্চ ২০২৬

প্রবাস / জীবনযাত্রা

বাংলাদেশের রাজনীতির সাথে যুক্তরাজ্যের রাজনীতি না মেলানোর অনুরোধ স্কটিশ এমপির

শাহ শরীফ উদ্দিন

প্রকাশঃ ১৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১:১৬ অপরাহ্ন


ছবি দেখে বাংলাদেশের রাজনীতির সাথে যুক্তরাজ্যের রাজনীতি না মেলানোর অনুরোধ করেছেন বাংলাদেশি বংশদ্ভূত স্কটল্যান্ড পার্লামেন্টের এমপি ফয়সল চৌধুরী।

রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় লন্ডন বাংলা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সিলেট ভয়েসের বিশেষ প্রতিবেদককে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। 

স্কটিশ পার্লামেন্টর এই এমপি বলেন, বাংলাদেশে আগে আওয়ামী লীগ সরকার ছিলো। আমরা তখন বাংলাদেশে গেলে তাদের অনেকের সাথেই আমাদের সাক্ষাৎ হতো। তারা আসলেও আমাদের সাথে সাক্ষাৎ করতেন। এসব দেখে এক পক্ষ গালাগালি করবেন আবার বর্তমানে বিএনপি বিজয়ী হয়েছে। তাদের ক্ষেত্রেও তাই হবে। এতে অপর পক্ষ গালাগালি করবেন। দয়া করে এটা করবেন না। কারণ বাংলাদেশে যে সরকারই আসুক আমরা তাদের সাথে মিলে কাজ করতে হয়। সুতরাং এটাকে দুই দেশের জন্য আলাদা করে দেখবেন। আমাদেরকে বাংলাদেশের রাজনীতির সাথে এক করে বিবেচনা করবেন না। আমরা আওয়ামী লীগ-বিএনপি এসব বুঝি না। আমরা বুঝি দুই দেশের কাজের সম্পর্ক। 

এর আগে পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ স্কুলের হলরোমে আয়োজিত লন্ডন বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাহেদ রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল বাছিরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপস্থিত সাংবাদিককদের উদ্দেশ্যে বলেন, 'সকলের কাছে অনুরোধ। কয়েকটি লাক কিংবা বেশি ভিউ পাওয়ার জন্য ভিত্তিহিন নেতিবাচক সংবাদ না ছড়িয়ে ইতিবাচক সংবাদ প্রচার করবেন। এতে মানুষের উৎসাহ তৈরী হয়। একটি সংবাদ প্রচারের আগে দায়িত্বশীল ভাবে তা যাচাই করবেন। তা না হলে একটি সংবাদ অন্যান্য দেশের মানুষের কাছে আমাদের কমিউনিটির মানুষের দুর্নাম তৈরী হবে।'

সাংবাদিকদের বিশ্বস্ততার জায়গা ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা এমন ভাবে নিজেদের তৈরী করেন যাতে আপনাদের দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাসও যেন মানুষ দৃঢ় ভাবে বিশ্বাস করে। 

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে শাহ মনসুর আলী নোমান ও বেলাল আহমদ বকুলকে এওয়ার্ড প্রদান করা হয়।


শেয়ার করুনঃ

প্রবাস থেকে আরো পড়ুন

যুক্তরাজ্য, স্কটিশ, এমপি, ফয়সল চৌধুরী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ