সিলেটে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:১৪ অপরাহ্ন
সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান।
নবনির্বাচিত কমিটির সহসভাপতি হয়েছেন আয়কর আইনজীবী মোহাম্মদ আলী খোকন। যুগ্ম সম্পাদক–১ পদে নির্বাচিত হয়েছেন আয়কর আইনজীবী মো. খায়রুল আলম এবং যুগ্ম সম্পাদক–২ পদে অ্যাডভোকেট সায়েম খাঁন। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আ.স.ম মুবিনুল হক শাহীন।
এ ছাড়া সমাজকল্যাণ সম্পাদক পদে অ্যাডভোকেট আবজল মিয়া তালুকদার, পাঠাগার সম্পাদক পদে আয়কর আইনজীবী ইসরাত জাহান নিপা এবং সহকারী সম্পাদক পদে অ্যাডভোকেট আসমা আরা বেগম নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট মো. ফখরুজ্জামান।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আয়কর আইনজীবী সিরাজুল হুসেন আহমদ, আয়কর আইনজীবী মো. সুলেমান হোসেন খান, অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, আয়কর আইনজীবী কাউছার মাহমুদ চৌধুরী, আয়কর আইনজীবী মো. রফিকুল হক, আয়কর আইনজীবী মো. হাছনু চৌধুরী, অ্যাডভোকেট মো. সফিকুল ইসলাম ও অ্যাডভোকেট মো. আবুল ফজল।
সিলেট জেলা কর আইনজীবী সমিতি, সিলেট, কমিটি গঠন