১৩ মার্চ ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

প্রতিনিধি, জকিগঞ্জ, সিলেট

প্রকাশঃ ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ন


সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেল, ট্রাক ও বাইসাইকেলের সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে সিলেট–জকিগঞ্জ সড়কের ইউনিয়ন অফিস বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

নিহত ওই শিশু (১০) উপজেলার কসকনকপুর ইউনিয়নের পূর্ব ইনামতি গ্রামের খছরুজ্জামানের দ্বিতীয় ছেলে। সে ইনামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতির একটি মোটরসাইকেল ও ট্রাকের সঙ্গে একটি বাইসাইকেলের সংঘর্ষ হয়। এতে বাইসাইকেলে থাকা মারওয়ান গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

জকিগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার দুর্ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে এখনো কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দায়ের করা হলে পুলিশ ব্যবস্থা নিবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, জকিগঞ্জ, সড়ক দুর্ঘটনা, শিশুর মৃত্যু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ