সিলেটে চোর ধরতে কুকুর পালনের পরামর্শ দিলেন পুলিশ কমিশনার
দৈনন্দিন
প্রকাশঃ ১১ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:২৯ অপরাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জের সীমান্তবর্তী চাম্পারায় চা বাগানে রতন শুভকর (২৯) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকালে বাগানের প্রহেলা সেকশনের বাসা টিলা এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত রতন শুভকর চাম্পারায় চা বাগানের বড় লাইনের খাসি টিলার শুকটা শুভকর এর ছেলে। স্ত্রী ও সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে বসবাস করতেন তিনি। রতন ব্যান্ড নামে তার একটি গানের ব্যান্ড দল রয়েছে।
জানা যায়, বুধবার সকাল ১০ টার দিকে হাত ও মুখ বাঁধা অবস্থায় রতনের রক্তাক্ত মরদেহ সেকশনে পড়ে থাকতে দেখেন চা শ্রমিকরা। পরে বিষয়টি কমলগঞ্জ থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে বিকেলের দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মঙ্গলবার দিবাগত রাতের কোনো একসময় হত্যাকান্ডের এ ঘটনা ঘটতে পারে।
চা শ্রমিকরা জানান, বাগানসহ আশপাশের বাগানে বিয়ে, কীর্তন ও পুজোয় ডাক পড়ত তার গানের ব্যান্ড দলের। নিরীহ শান্ত স্বভাবের কারণে সকলের প্রিয় ছিল গানের দলের মালিক রতন শুভকর। কি কারণে তাকে খুন করা হলো বুজে আসছে না। হত্যাকান্ডের এ ঘটনায় চা বাগানে আতঙ্ক সৃষ্টি হয়েছে। শ্রমিকদের মাঝে দেখা দিয়েছে উদ্বেগ উৎকণ্ঠা।
চাম্পারায় চা বাগানের ব্যবস্থাপক রাহেল রানা জানান, মরদেহ দেখার পর কমলগঞ্জ থানা পুলিশকে জানানো হয়েছে।
কমলগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।