২২ এপ্রিল ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / পরিবেশ

ছুটির দিনে সুরমা নদীর পাড় পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানে ‘ক্লিন সিটি সিলেট’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ন


সিলেটের ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ সুরমা নদী ও ক্বীন ব্রিজ। সেই প্রাচীন আভিজাত্য রক্ষা এবং শহরকে বাসযোগ্য রাখার বার্তা নিয়ে ছুটির দিনেও মাঠে নেমেছেন স্বেচ্ছাসেবীরা। 

গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সামাজিক সংগঠন ‘ক্লিন সিটি সিলেট’ এর উদ্যোগে সুরমা নদীর পাড় ও ক্বীন ব্রিজ সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

জানাযায়, শহরে যখন ছুটির আমেজ, তখন সকাল থেকেই স্বেচ্ছাসেবীদের একঝাঁক তরুণ-তরুণী নেমে পড়েন সুরমা পাড়ে। হাতে গ্লাভস, ঝাড়ু, বস্তা ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে তারা নদীর তীর ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। অভিযানের পাশাপাশি পর্যটক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতেও গুরুত্ব দেন আয়োজকেরা।

আয়োজকদের জানান, এই কর্মসূচির মূল উদ্দেশ্য তিনটি সিলেটের ঐতিহ্যের প্রতীক ক্বীন ব্রিজ সংলগ্ন সুরমা নদীর পাড় ময়লা-আবর্জনামুক্ত রাখা, পর্যটক ও নগরবাসীর মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করা এবং শহরকে নিজের বাড়ির মতো ভালোবাসার শিক্ষা ছড়িয়ে দেওয়া।

স্বেচ্ছাসেবীরা জানান, পরিবর্তনের শুরুটা নিজেকে দিয়েই করতে হয়। ব্যক্তিগত সচেতনতা বাড়লে সিলেট প্রকৃত অর্থেই একটি ‘ক্লিন সিটি’ হয়ে উঠবে। তারা নগরবাসীর প্রতি আহ্বান জানান যেখানেই সেখানে ময়লা না ফেলার এবং শহরের ঐতিহ্যগুলো আগলে রাখার শপথ নিতে।
কর্মসূচিতে অংশ নেওয়া ও সহযোগিতা করা সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আয়োজকেরা বলেন, ছোট একটি সচেতন উদ্যোগই পারে সিলেটকে বদলে দিতে।

ক্লিন সিটি সিলেটের সভাপতি নাজিব আহমদ বলেন, আমার শহর, পরিচ্ছন্ন শহর স্লোগানে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। জনসাধারণকে যেখানে সেখানে ময়লা ফেলার অভ্যাস পরিহার করা জন্য আমরা নিয়মিত সচেতনমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। নিজের শহর পরিষ্কার রাখা কোনো দয়া নয়, এটি নাগরিক দায়িত্ব। আমরা যদি নিজেরা সচেতন হই এবং যেখানে-সেখানে ময়লা না ফেলি, তাহলে শহরটাকেই বদলে দেওয়া সম্ভব। তাছাড়া আমরা নাগরিকদের ডাস্টবিন ব্যবহারে উৎসাহ প্রদান করছি। 

এসময় উপস্থিত ছিলেন, ক্লিন সিটি সিলেটের সাধারণ সম্পাদক সুয়েব নেওয়াজ, অর্থ সম্পাদক আবু তাহের, আইটি ও মিডিয়া সম্পাদক জোবায়ের আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রায়হান আহমদ, দপ্তর সম্পাদক নাসির উদ্দিন তানভীর, লজিস্টিক সম্পাদক ফাহিম আহমদ, সদস্য রাসেল আহমদ, সাবের, আলমগীর, সাব্বির, রুবেল খান, শাহ রবিউল, ইঞ্জিনিয়ার কাউসার, নুরজাহান নূরে প্রমুখ।  


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট, ক্লিন সিটি সিলেট, স্বেচ্ছাসেবী, সুরমা নদী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ